× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে যুবলের কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতায়ের অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ জুলাই, ২০২৫
ছিনতায়ের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ন যুবলের কর্মী নাজমুল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নাজমুল হোসেন উপজেলার পারখিদ্দা গ্রামের মৃত হাসিবুল ইসলামের ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সুজাউদ্দীন মাহমুদ পিয়াল স্বাক্ষরিত দলীয় প্যাডে যুবদলের ওই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।

ঘটনার বিবরনে জানা গেছে, উপজেলার মালিয়াট ইউনিয়নের উদ্যোক্তা ষাটবাড়ীয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে খামিনুর রহমান ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে পাঁচকাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়ে। উক্ত ঘটনায় ভুক্তভোগী খামিনুর রহমান কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত শনিবার (৫ জুলাই) বেলা আনুমানিক ২ টার সময় যুবদল কর্মী নাজমুল হোসেন ও তার সাথে থাকা আশিকুর রহমান উদ্যোক্তা খামিনুরের মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় তারা তাকে নানা ধরনের হুমকি ধামকি দেয় এবং তাকে প্রতি মাসে ১ লক্ষ টাকা চাঁদা দিতে হবে জানায়। চাঁদা দিতে অস্বিকার করায় তারা খামিনুর রহমানকে মটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় খামিনুরের কাছে থাকা ৬৫ হাজার ৫০০ টাকা এবং মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে দ্রæত ঘটনা স্থল ত্যাগ করে।

চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে জানতে নাজমুলের-০১৩২৮১৩৯৯৩০ মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, আমরা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। আমার মা আওয়ামীলীগের আমলে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা সদস্য নির্বাচিত হয়। সেই থেকে ইউপি চেয়ারম্যান আজিজুল খাঁ আমার মায়ের কোন কাজ কাম দেয় না। এবং আওয়ামীলীগের আমলে আমার মাকে আজিজুল খাঁর মটরসাইকেল চালক শাহাবুদ্দিন সাবুল সহ কয়েকজন মারধর করছিল। তিনি একজন মহিলা ইউপি সদস্য সে তো ইউনিয়ন পরিষদে যাবেই। আমার মা পরিষদে গেলে তাকে কোন ভাতা কার্ড এবং অন্যান্য কোন সুযোগ সুবিধা তো দেনই না। আবার কম্পিউটার অপারেটর খামিনুর বলে এখানে কিসের জন্য আসছেন। ওই দিন খামিনুরকে এই কথা জিজ্ঞাসা করলে খামিনুর বিভিন্ন জায়গায় ফোন করে নেতাদের জানাতে থাকে। এরমধ্যে দেখি ঘটনাস্থলে তত্তিপুর ফাঁড়ি থেকে পুলিশ চলে আসছে। পুলিশের সামনেই খামিনুর মটরসাইকেল চালিয়ে চলে গেছে। তাহালে তার মটরসাইকেল কিভাবে কেড়ে নিলাম। তাকে মারধর, মটরসাইকেল ও টাকা পয়সার কোন কথাই হয়নি। অভিযোগে সম্পূর্ণ মিথা কথা লিখেছে। রাজনৈতিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য থানায় এই ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছে। মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল খাঁ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যেহেতু এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে সেহেতু এ বিষয়ে আইনি প্রক্রিয়াতেই সমাধান হবে।

জাতীয়তাবাদী যুবদল কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সুজাউদ্দীন মাহমুদ পিয়াল বলেন, কোন ব্যক্তির অপকর্মের দায় দল বা সংগঠন নেবে না। যুবদল কর্মীর নাজমুল হাসান এর বিরুদ্ধে চাঁদাবাজি ছিনতাই এর মত অভিযোগের সত্যতা জানতেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমানিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় ভুক্তভোগী খামিনুর রহমান থানায় একটি চাঁদাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে এই ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছেন। সত্যতা মিললে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..