× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

অনলাইন ডেস্ক

কালীগঞ্জে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, গ্রেফতার ১

admin
হালনাগাদ: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
কালীগঞ্জে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে মিলাদ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে শামিম হোসেন (২৮) নামের এক যুবককে গলা কেটে হত্যার চেষ্ঠা করেছে সজিব (২১) নামের এক উঠতি বয়সের বখাটে। আহত শামিম কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে এবং বখাটে সজিব একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, শুক্রবার সন্ধ্যা রাতে শামীম হোসেন তার গ্রামের দক্ষিণপাড়া থেকে দোয়া মাহফিলের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মাঠের মধ্যে সজিব নামের এক সন্ত্রাসী তাকে ধারালো খুর দিয়ে গলা কেটে ফেলে রেখে যায়। কয়েকজন পথচারি রাস্তা দিয়ে যাবার সময় শামিমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন।
এ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে শনিবার ভোর ৪টার দিকে সজিব নামের ওই বখাটে আটক করা হয়। সকালে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..