× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

কালীগঞ্জে বির্তক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:  ‍“যুক্তি দিয়ে তর্ক করি, সবাই মিলে দেশ গড়ি” এই শ্লোগানের আলোকে শিক্ষার্থীদের যুক্তিবাদি হিসেবে গড়ে তোলার লক্ষে জিনিয়াস ডিবেটিং ক্লাব দিনব্যাপি এক বিতর্ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কথন সাহিত্য সংস্কৃতিক সংসদেও সহযোগিতায় বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়াস্থ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।

জিনিয়াস ডিবেটিং ক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথির বক্তৃতা করেন কথন সাংস্কৃতিক সংসদের সভাপতি ও ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান, সহ-সভাপতি রানা কর্মকার, অর্থ সম্পাদক রোবাইদ সুলতানা, সদস্য ফাতেমা খাতুন, সাংবাদিক নয়ন খন্দকার প্রমূখ।

সকালে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোধন করেন উপজেলা শিক্ষা পরিদর্শক আব্দুল আলীম। শুভেচ্ছা বক্তৃতা করেন ক্লাবের সহ-সভাপতি আসাদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারী মোস্তফা ইবনে মাসুদ ও মহিলা বিষয়ক সম্পাদক মায়িশা ফাহমিদা দিশা।


এ ক্যটাগরির আরো খবর..