× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ

কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে স্ত্রী’র মৃত্যু, স্বামী আহত

admin
হালনাগাদ: শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ  প্রতিনিধি॥ ১৯ নভেম্বর’২০১৬: ঝিনাইদহ জেলার কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শম্পা খাতুন (২০) নামের এক গৃহবধু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার স্বামী রানা মন্ডল (২৮)।

আজ শনিবার (১৯ নভেম্বর) ভোররাতে কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে এ ঘটনা ঘটে। শম্পা পাতবিলা গ্রামের মসলেম উদ্দীনের মেয়ে এবং স্বামী রানা একই উপজেলার কমলাপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে স্বামী স্ত্রী দু’জন ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে শম্পা বৈদ্যতিক সুইচ অন করতে গেলে ছিড়া তার মুখে লেগে আটকে থাকে। এসময় তাকে উদ্ধার করতে যেয়ে তার স্বামী রানাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। রাত তিনটার দিকে বিদ্যুৎ স্পৃষ্টে আহত দু’জনকে হাসপাতালে আনলে শম্পা মারা যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী মেডিকেল অফিসার উজ্জল শিকদার জানান, বিদ্যুৎ স্পৃষ্টে আহত রানা এখন আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..