× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল বন্ধ করে দিল পুলিশ

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
বিএনপির ইফতার মাহফিল বন্ধ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। শনিবার উপজেলা শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির ইফতার মাহফিলের নির্ধারিত দিন ছিল। ইফতার মাহফিল সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সকল প্রকার কার্যক্রম শেষ পর্যায়ে ছিল। কিন্তু শনিবার সকালে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মাহফিল বন্ধের নির্দেশ দেন।

পুলিশের দাবি ইফতার মাহফিল আয়োজনের জন্য পুলিশের কাছ থেকে কোন অনুমোতি নেওয়া হয়নি। ফলে আইনশৃঙখলার অবনতি ঘটার আশংকায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বিএনপির দ্বায়িত্বশীল নেতারা বলছেন আমরা মাহফিল আয়োজনের এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় অনুমোতির জন্য আবেদন করা হয়েছিল।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাদিুল ইসলাম হামিদ জানান, আমরা মাহফিল আয়োজনের এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় অনুমোতির জন্য আবেদন করেছিলাম। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোন উত্তর দেওয়া হয়নি। আমাদের নির্ধারিত দিন শনিবার আয়োজন প্রায় শেষ পর্যায়ে ছিল তখন কালীগঞ্জ থানার পুলিশ এসে বন্ধ করে দেন।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, বড় পরিসরে দলীয় কোন আয়োজন করতে হলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমোতি নিতে হয়। কিন্তু তারা কোন অনুমোতি নেননি। অনুমোতি না নিয়েই তারা ওপেন প্লেসে বড় পরিসরে আয়োজন করেছেন। যে কারনে তাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..