× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

অঅরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে বাস উল্টে খাদে ॥ সুপারভাইজার নিহত আহত-১৫

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
কালীগঞ্জে বাস উল্টে খাদে

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ইব্রাহিম হোসেন (৪০) নামে শাপলা পরিবহনের এক সুপারভাইজার নিহতসহ আরও ১৫ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ ও যশোর হাসপাতালে পাঠায়। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ- যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা শাফলা পরিবহন যশোর- জ-১৪-১৯৯০ নং বাসটি কালীগঞ্জ আসছিল। পথে কেয়াবাগান নামকস্থানে পৌছামাত্র যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের আব্দুল কাদেরের পুত্র ইব্রাহিম হোসেন নিহত ও ১৪/১৫ জন যাত্রী কমবেশি জখম হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দূর্ঘটনার খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন। তিনি জানান, আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্যা দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..