× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে বালি ভর্তি ট্রাকের সাথে পিকআপের ধাক্কায় মৎস্য ব্যবসায়ীসহ দু’জন নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
ট্রাকের সাথে পিকআপের ধাক্কা

ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে সমনে থাকা একটি বালি ভর্তি ট্রাকের সাথে পিকআপের ধাক্কায় মৎস্য ব্যবসায়ীসহ দু’জন নিহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর রাতে কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা কোল্ডস্টোরের সামনে এই দূর্ঘটনা ঘটে। বারবাজার হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুমড়ে-মুসকে যাওয়া পিকআপটি সামনে থেকে কেটে মৃত দেহ দু’টি উদ্ধার করে যশোর মর্গে পাঠাই। নিহতরা হলেন, যশোর চাচড়া এলাকার খইবার আলী মোল্ল্যার ছেলে ওহিদুজ্জামান (৩৫) ও চাচড়ার রায় পাড়ার লুৎফর রহমান (৫৫)।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, বগুড়া থেকে মাছের পোনা নিয়ে একটি পিকআপ যশোর ঝিকরগাছার বাঁকড়ায় যাচ্ছিল। পথমধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা কোল্ডস্টোরের সামনে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে সমনে দাঁড়ায়ে থাকা বালি ভর্তি একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালে মৎস্য ব্যবসায়ীসহ দু’জনের মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ মৃত দেহ দু’টি উদ্ধার করে যশোর মর্গে পাঠাই। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা নিহত ওহিদুজ্জামানের পকেটে থাকা ২১ হাজার সাতশত চুরানব্বই টাকা ও একটি মোবাইল তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় হাইওয়ে পুলিশ পিকআপ ও ট্রাকটি জব্দ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..