× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ড, আহত স্কুল শিক্ষিকাকে খুলনাতে রেফার্ড

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ মার্চ, ২০২৪
খুলনাতে রেফার্ড

ঝিনাইদহে কালীগঞ্জ কৃষি ব্যাংক অফিস ভবনের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে সোমা ব্যানার্জি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়েছে। আগুনে পুড়ে আহত শিক্ষিকার হাত পা ও মুখ মন্ডল পুড়ে গেছে। তাকে আশংকাজনক অবস্থায় যশোরে ও পরে খুলনাতে রেফার্ড করা হয়েছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রন ও আহত শিক্ষিকাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায যশোর সদর হাসপাতালে রেফার্ড কার তার অবস্থা আরও অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ভবনটির দ্বিতীয় তলাতে অবস্থিত কৃষি ব্যাংকটি অল্পের জন্য রক্ষা পেয়েছে। রোববার বিকাল সাড়ে চারটার দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল সড়কে মনোরঞ্জন সাহার ভবনে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া সুব্রত ব্যানার্জি জানায়, বিকালে ভবনটির নিচতলায় সিঁড়ি রুমে জেনারেটর শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে। এবং সেখানে থাকা গাড়ির টায়ারে আগুন ধরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় তড়িঘড়ি করে চারতলা থেকে নিচে নামতে গিয়ে স্কুল শিক্ষিকার মুখম-ল ও হাত পা পুড়ে ঝলসে যায়। আহত সোমা ব্যানার্জি কালীগঞ্জ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

কালিগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময়ে অগ্নিকা-ে আহত এক স্কুল শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, জেনারেটর ও টায়ার পোড়া ছাড়া আর তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সম্পা মোদক জানায়, আগুনে পুড়ে আহত শিক্ষিকার হাত পা ও মুখ মন্ডল পুড়ে গেছে। তাকে আশংকাজনক অবস্থায় যশোরে ও পরে খুলনাতে রেফার্ড করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..