কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক সম্রাট লাভলু গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১ মার্চ’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ১৯৫ বোতল ফেন্সিডিলসহ ইমাম হাসান লাভলু (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে উপজেলার কাশিপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে কাশিপুর থেকে থানার এসআই নিরব হোসেন উক্ত ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করেন।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ডলি রানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিরব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিপুর গ্রামে অভিযান চালান। সে সময় গোয়াল ঘরের পাশে টয়লেট ও বাথপুরের ছাদের উপর থেকে ১৯৫ পিচ ফেন্সিডিলসহ মাদক স¤্রাট ইমাম হাসান লাভলুকে গ্রেফতার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ দুপুরে তাকে জেল-হাজতে সোপর্দ করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।