ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৫ ডিসেম্বর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে প্রীতি ব্যাটমিন্টন প্রতিযোগিতায় পলাশ-শুভ দল বিজয়ী হয়েছে। শনিবার রাতে শহরের শিবনগর মন্দিরপাড়া এলাকায় এ প্রীতিম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন খেলার রেফারি ও শহরের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী বিপুল কান্তি ভৌমিক।
জানাগেছে, শনিবার রাতে ৬ দল প্রীতি ব্যাটমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলায় সব কয়টি দলকে হারিয়ে পলাশ-শুভ দল বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।





