× Banner
সর্বশেষ
লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী

শরীয়তপুরে আইসিটির লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

শরীয়তপুর প্রতিনিধি ॥ ‘আমরা হবো জয়ী, আমরা দূর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে লানিং এন্ড আনিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার সকালে শরীয়তপুর সদর উপজেলা অডিটোরিয়ামে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থানী কমিটির সদস্য ও ইয়াং বাংলার কনভেনার নাহিম রাজ্জাক প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। ৫০ দিনব্যাপী প্রশিক্ষণে জেলার ৬ উপজেলার ১৬০ জন মেধাবী তরুণ-তরুণী শিক্ষার্থীরা অংশগ্রহন করছে। ২০ জন করে ৮ টি ব্যাচে ৫০ দিনের ২ ঘন্টা প্রশিক্ষণ গ্রহন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান ও আইসিটি কনসালনেন্ট নাজমুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক এমপি বলেন, পৃথিবী যেখানে আইসিটিতে সমৃদ্ধ হয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে, সেখানে বাংলাদেশের তরুণ তরুণীরা কিছুটা পিছিয়ে পড়েছে। তাই তাদের আইটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের একান্ত প্রচেষ্টায় আইসিটি বিভাগের অনেক সমৃদ্ধ করা হয়েছে। তারই ফলশ্রুতিতে বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা আইটি বিশ্বে ইতিমধ্যেই নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে শুরু করেছে।

আমরা আশা করছি, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ এই বিভাগে বিশ্ব ব্যাপী নিজেদের জায়গা আরো সুদৃঢ় করতে সক্ষম হবে।


এ ক্যটাগরির আরো খবর..