‘হতদরিদ্ররা সুস্থ থাকলে, সুস্থ থাকবেন আপনি’ : ভিডিও বার্তায় পুলিশ পরিদর্শক আজিজুল ইসলাম

‘হতদরিদ্ররা সুস্থ থাকলে, সুস্থ থাকবেন আপনি’ : ভিডিও বার্তায় পুলিশ পরিদর্শক আজিজুল ইসলাম

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে সবাইকে জনসমাগম করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। তবে এই সময়ে কিছুটা বিপাকে পড়েছে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষেরা। এই সময়ে ভাইরাসের আতঙ্ক ও পেটের ক্ষুধা নিবারণেই দিন পার করছে সাধারণ জনতা। আর এই সাধারণ জনতার কথা চিন্তা করে সমাজের বিত্তবান ব্যক্তিদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম।

ভিডিও বার্তায় তিনি সমাজের সকল বিত্তবান ব্যক্তিদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সমাজে সকল বিত্তবান ব্যক্তি সাহায্যের হাত বাড়ালে কোন হতদরিদ্র বা মধ্যবিত্ত পরিবার খাবারের কষ্ট করতে হবে না। মূলত খাবারের যোগান দিতে মানুষ রাস্তায় বের হচ্ছে বিধায় দেশজুড়ে করোনার প্রভাব বিস্তার করার সুযোগ থাকছে, সেজন্য যদি হতদরিদ্র প্রত্যেকটি পরিবার ঘরে বসে খাবার পেয়ে থাকে তাহলে কোন ব্যক্তি রাস্তায় বের হবে না বলে মনে করে মিষ্টভাষী এই পুলিশ অফিসার।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, সমাজের এমন কিছু ব্যক্তি আছে যারা নিজেদের অবস্থান থেকে ভালো ভাবে চলতে পারে। নিজেদের পরিবারকে চালাতে পারে কিন্তু তারা প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ তহবিল থেকে ত্রাণ পাওয়ার জন্য ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ প্রশাসন সহ সবার নিকট আইডি কার্ড জমা দেয়। তিনি এসব ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, প্লিজ আপনারা এই সময়ে এমনটা করবেন না। হতদরিদ্ররা যদি ভালো থাকে, ভালো থাকবেন আপনি। হতদরিদ্ররা যদি সুস্থ থাকে, সুস্থ থাকবেন আপনি।

প্রসঙ্গ : করোনা ভাইরাস বাংলাদেশে মহামারী আকার ধারণ না করলেও ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সাধারন মানুষকে সুস্থ রাখতে ভালো রাখতে দেশজুড়ে পুলিশের ভুমিকা প্রশংসনীয়। ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে চন্দ্রগঞ্জ থানা পুলিশ সাধারন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। থানা শহর জুড়ে লিপলেট বিতরণ এবং মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা থেকে শুরু করে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বাজারমুখী প্রত্যেক ব্যক্তিকে উপহার হিসেবে দেন মাক্স। নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার মূল্য নিয়ন্ত্রনে দোকানে দোকানে সচেতন করে দেওয়া হয় ব্যবসায়ীদের। অন্যজেলা থেকে আসা পরিবহণ গুলোতে ছিটে দেওয়া হয় জীবাণুনাশক স্প্রে। সামাজিক দূরত্ব বজার রাখতে দোকানের সামনে সুরক্ষা বৃত্ত একে চন্দ্রগঞ্জ থানা বাসীর কাছে প্রশংসানীয় হয়ে আছেন চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।