× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

হোয়াইট হাউজের সামনে নামাজ পড়ে মুসলিমদের প্রতিবাদ

admin
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজের সামনে জুমার নামাজ পড়েছেন দেশটির মুসলিম সম্প্রদায়। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আমেরিকার স্বীকৃতিদানের প্রতিবাদে তারা সেখানে নামাজ আদায় করে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। খবর সাউথ চায়না মনিটর পোস্ট, টাইমস অব ইসরায়েলের।

শুক্রবার জুমার নামাজের আগে কয়েকশ মুসলিম হোয়াইট হাউজের সামনে জড়ো হন। এরপর পাটি বিছিয়ে তারা সেখানে জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মুসল্লিরা সেখানে বিক্ষোভ করে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এসময় বিক্ষোভকারীরা মাথায় ফিলিস্তিনিদের কেফিয়া এবং হাতে পতাকা বহন করেন। অনেকের হাতে ছিল ইসরায়েলের দখল করা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও আল আকসা মসজিদের প্ল্যাকার্ড।

দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআ) নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ এই বিক্ষোভে অংশ নেন।

তিনি বলেন, ট্রাম্প জেরুজালেম ও ফিলিস্তিনের মাটির মালিক নন। তিনি ট্রাম্প টাওয়ারের মালিক। ইসরায়েলকে কিছু দিতে চাইলে এটি দিয়ে দিক।

এসময় নিহাদ আওয়াদ মার্কিন প্রেসিডেন্টকে খ্রিস্টান ধর্মের উগ্রপন্থী বলেও মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ট্রাম্পের উচিত আমেরিকার স্বার্থরক্ষায় সর্বপ্রথম কাজ করা। অন্যের লবিংয়ে তাদের ঘুঁটি হয়ে কাজ না করা।

আরেক বিক্ষোভকারী জাহিদ আল-হারশেহ বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত শান্তির জন্য নয়। তিনি সেখানে আরো গণ্ডগোল তৈরি করছেন। এতে মুসলিম বিশ্বের মনে অসন্তোষ তৈরি হয়েছে।

বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

ওই ঘোষণার পরই ফিলিস্তিনের পশ্চিমতীরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে দুই জন নিহত ও ২৫০ লোক আহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..