কালীগঞ্জে নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

 

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৬ মার্চ’২০১৬:আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে রবিবার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে।
মানববন্ধনের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দঃ শরিফা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।