× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে দোয়া ও গণহত্যাকরী শেখ হাসিনা বিচারের দাবিতে সবাবেশ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
হাসিনা বিচারের দাবিতে সবাবেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতা ও ভারত সৃষ্ট বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে দোয়া মাহফিল ও গণহত্যাকরী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সবাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বারোবাজার মেইন বাসস্ট্যান্ডে এই দোয়া সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল মেয়র কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হামিদুল ইসলাম হামিদ।

প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে সাবেক স্বৈরাশাসক গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এই বাংলার মাটিতে করা হবে। একই সময় তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ কোন সন্ত্রাসী, মাস্তান চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। ইতোমধ্যে যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছেন, তাদের সাবধান করে দিতে চাই। অচিরেই আপনাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ। অনুষ্টান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতা ও ভারত সৃষ্ট বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..