× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্যা )

কালীগঞ্জে দোকান থেকে জুতা না কেনায় মা-ছেলেকে মারধর

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
জুতা না কেনায় মা-ছেলেকে মারধর

ঝিনাইদহের কালীগঞ্জে দোকান থেকে জুতা না কেনায় রাসেল হোসেন (২২) নামে এক যুবককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার মা রাবেয়া খাতুনকেও মারধর করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের মধুগঞ্জ বাজার এলাকায় সুলতান সু স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে কালীগঞ্জ থানায় অভিযোগ করেছেন রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন উপজেলার রোকনপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। অভিযোগে রাবিয়া খাতুন উল্লেখ করেছেন, গ্রাম থেকে শুক্রবার বিকেলে তিনি দুই ছেলে ও মেয়ে-জামাইকে নিয়ে ঈদের বাজার করতে যান। জুতা না কেনায় সুলতান সু স্টোরের মালিক সোলাইমান ও তার ছেলে আবির তাকে অকথ্য ভাষায় গালিগালজ করেন।

এ সময় তাকে গালিগালজের প্রতিবাদ করলে ছেলেকে বেধড়ক মারপিট করে। মুহুর্তের মধ্যে আশ-পাশ থেকে ইরফান রাজা রুকু, লিটন হোসেনসহ ৮/৯ জনের একটি দল চলে আসে। এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে রুকু নামের একটি ছেলে। স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে চলে যাওয়ার পথে ছন্দা সিনেমা হলের সামনে রিক্সা থেকে নামিয়ে আমার ছেলেকে আবার মারধর করে রুকু ও তার সহযোগীরা।

ছেলেকে রক্ষা করতে আবার এগিয়ে গেলে এ সময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নেয় রুকু। ব্যাগের মধ্যে স্বর্ণালঙ্কার বন্ধকী ফেরত নেওয়ার ৩০ হাজার ৬০০ টাকা ছিল। এরপর ছেলেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুলতান সু স্টোরের মালিক সোলাইমান হোসেন জানান, জুতা কেনা নিয়ে বাকবিত-া হয়। এর এক পর্যায়ে ওই মহিলার সাথে থাকা যুবকটি তাকে একটি ঘুষি মারেন।

এরপর তার ছেলে আবির তাকে ধরে ফেলে। এর বেশি কিছু হয়নি। ইরফান রাজা রুকু তার ফুফাতো ভাই। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, রাবিয়া নামের এক নারী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..