কালীগঞ্জে তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম দুই জনের অবস্থা আশংকাজনক

কালীগঞ্জে তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম দুই জনের অবস্থা আশংকাজনক

ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্ধে আপন চাচাত ভাইয়েদের হামলা চালিয়ে অপর তিন সহোদর চাচাত ভাইকে কুপিয়ে জখম করেছে। আহতরা হলো- আরিফ হোসেন (৩৫), শরিফ হোসেন (৩২) ও জারিফ হোসেন (৩০)। তাদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশংকাজনক বড় ভাই আরিফ ও ছোট ভাই জারিফ কে যশোরে রেফার্ড করা হযেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মাছ বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী শরিফ হোসেন ৬/৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

উপজেলার ফারাসপুর গ্রামের আহত জারিফ হোসেন জানায়, মাছের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাত ভাই মনিরুলদের সাথে দ্বন্ধ চলে আসছিল। সকাল ১০ টার দিকে শহরের মেইন বাসষ্টান্ড মাছ বাজারের আড়তের খাটের উপর তারা তিন ভাই বসে ছিলেন। এদিন মাছ বিক্রি নিয়ে চাচাত ভাইদের সাথে কথা কাটাকাটি হয়। কিছু সময় পরই তাদের আপন চাচাতো ভাই খারাসপুর গ্রামের মনিরুল ও সোহেলের নেতৃত্বে ৮/১০ জন জোট বেঁধে এসে তাদের তিন ভাইকে অতর্কিত কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ সময় স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীক দ্বন্ধে চাচাত ভাইদের মধ্যে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ আইনী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।