স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ ডিবি পুলিশ কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ৩৭ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মহেশপুর উপজেলার যাদবপুর উত্তর পাড়া গ্রামের হাশেম মন্ডলের পুত্র শফিকুল কালীগঞ্জে নিশ্চিন্তপুর গ্রামে খোকনের বাড়ীতে ভাড়া থেকে মাদক ব্যাবসা পরিচালনা করত। বুধবার ডিবি পুলিশ মাদক মামলা তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করেছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, বুধবার দুপুরে ঝিনাইদহ ডিবি পুলিশ মাদক সহ শফিকুল নামে এক মাদক ব্যবসায়ীকে কালীগঞ্জ থানায় সোপর্দ্দ করেছে। ডিবি পুলিশের একটি টিম কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আটক শফিকুলকে বিকালে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।