× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে   ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু  হয়েছে। সে উপজেলার মাসলিয়া গ্রামের আব্দুল মাজেদ এর স্ত্রী। সোমবার দুপুর ২.৪০ মিটিনের দিকে বারোবাজার রেলস্টেশনের অদূরে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা বলছেন, নিহত জাহিদা বেগম একজন  মানুষিক রোগী । ঘটনার সময় ট্রেন লাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামি ট্রেনের নিচে পড়ে  তার শরীর খন্ড বিখন্ড হয়ে যায।

বারোবাজার রেলস্টেশন মাস্টার সিদ্দিকুর রহমান জানান, দুপুর ২.৪০ মিনিটের সময় ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার অতিক্রম করে। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেরন ওই ট্রেনে কাটা পড়ে এক নারী  মারা গেছেন। এ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে  লোক পাঠিয়ে নিশ্চিত হন। বিষয়টি তিনি যশোর রেল পুলিশকে অবহিত করেছেন । তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..