কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি॥ ঝিনাইদহের কালগিঞ্জে ঢাকা –খুলনা মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্্েরর সামনে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (৩০) নামের এক সেসনা সদস্য নিহত হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার কোমরভোগ গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জে ঢাকা –খুলনা মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্্েরর সামনে প্রথমে ট্রাকের সাথে ধাক্কা লেগে মটরসাইকেল আরোহি হাবিবুর রহমান রাস্তায় পড়ে গেলে তার মাথার উপর দিয়ে ট্রাকটি চলেযায়। এতে তিনি ঘটনা স্থলেই নিহত হন।
কালীগঞ্জ ফায়ার সার্ভীসের উদ্ধার কর্মীরা এসে লাশটি হাসপাতালে পাঠায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।