× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
জামায়াতের সংবাদ সন্মেলন

নির্বাচনী এলাকায় ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা পরিস্থিতি অবনতির শংকায় সংবাদ সন্মেলন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার সকালে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনিত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু তালিবের উপস্থিতিতে শহরের কাঁচামাল হাটাতে তার নির্বাচনী কার্যালয়ে ওই সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ভোটের প্রচারনার শুরুতেই একটি গোষ্টি ভোট বানচালে মাথাচাড়া দিয়ে উঠেছে। কয়েকদিন আগে রাতের আধারে তাদের ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি হুসাইন আহম্মেদকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে আহত করেছে দুস্কৃতিকারীরা। উপজেলার জামাল ও কোলা ইউনিয়ন সহ কোথাও কোথাও দাড়িপাল্লা প্রতিকের ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনা নিয়ন্ত্রনে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের তেমন জোড়ালো ভূমিকা দেখছে না। এতে সাধারন ভোটারদের মাঝে শংকা দেখা দিচ্ছে।

সংবাদ সন্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জামায়াত নেতৃবৃন্দরা আরো বলেন, বৃহস্পতিবার এ উপজেলার কয়েকটি স্থানে নির্বাচনী বিরোধ সংক্রান্ত হামলার ঘটনা ঘটেছে। এনায়েতপুর গ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনাগুলি নির্বাচনী পরিবেশ নষ্টের লক্ষন বলে তাদের অনুমান। নেতৃবৃন্দ দল বা নাম উল্লেখ না করেই বলেন, স্থানীয় প্রশাসন একটি পক্ষকে নির্বাচনী আচরন বিধিতে বিশেষ ছাড় দিতে দেখা যাচেছ। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনে দাবী জানায়।

জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল হক মোল্ল্যার সভাপতিত্বে সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওঃ লুৎফর রহমান, জেলা প্রশিক্ষন সম্পাদক মাওঃ ওলিউর রহমান, শিবিরের জেলা সভাপতি আরিফুল ইসলাম, থানা সভাপতি ঈশা খান, তালিমুল কোরান জেলা প্যানেল উস্তাদ মাওঃ শহিদুজ্জামান ও মিডিয়া পরিচালক ইকবাল হুসাইনসহ কর্মপরিষদ সদস্যগন।


এ ক্যটাগরির আরো খবর..