স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, নির্বাহী অফিসার সূবর্ণা রানি সাহা, সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া।
অপরদিকে কালীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের আয়োজনে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও কেক কাটা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, পাঠাগারের সভাপতি মিরাজুল হক, সাধারন সম্পাদক আরিফ মোল্ল্যা, সিনিয়র সহ সভাপতি সুবাস দাস, যুগ্ন সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কেক কেটে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে পালন করে।