কালীগঞ্জে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যা গুজবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ ॥১৪ নভেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যা গুজবে রংপুরে সংখ্যালঘু হিন্দু পাড়ার অগ্নি সংযোগ , নির্যাতন, মন্দির ও বাড়ীঘর ভাঙ্গচুর লটুতরাজ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

মঙ্গলবার বিকালে কালীগঞ্জ মেইন বাসষ্টা- চত্তরে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ,বাংলদেশ ছাত্রযুব ঐক্য পরিষদের আযোজনে প্রধান অথিতির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ বিশ্বাস।

কালীগঞ্জ উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক প্রশান্ত কুমার খাঁর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান(মহিলা) তিথি রানী ভদ্র, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠ’ মালিতা, সাবেক ছাত্রলীগের সভ্পাতি ইসরাইল হোসেন, উজ্জ্বল অধিকারী, বলরাম, মিঠুন পাল, বিশ্বনাথ প্রমুখ। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিশিল শহর প্রদক্ষিণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।