× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

মারুফ সরকার:স্টাফ রির্পোটার

তেজগাঁও থানার চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে গ্রেফতার ৩

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
tejgaw thana

গত ২৪ ফেব্রুয়ারি ২৩ ইং রাত অনুমান ১২.ঘটিকার সময় তেজগাঁও থানাধীন পানি ভবন সংলগ্ন ফুটপাতে পূর্ব পরিচিত রনির সাথে ভিকটিম মোঃ ফারুক হোসেন আড্ডা দিচ্ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম মোঃ ফারুক হোসেনকে গ্রেফতারকৃত রনি ও বিজয় কৌশলে বাসা থেকে বের করে নিয়ে আসে ও আড্ডার মাধ্যমে সময় ক্ষেপন করতে থাকে।

আড্ডার একপর্যায়ে গ্রেফতারকৃত মূল অভিযুক্ত মোঃ সাদ্দাম হোসেন সাব্বির সিটু সাব্বির সাগর তাদের সাথে আড্ডায় যুক্ত হয়। গ্রেফতারকৃত মূল অভিযুক্ত মোঃ সাদ্দাম হোসেন সাব্বির সিটু সাব্বির সাগর ১ বছর কারা ভোগের পর জামিনে এসে ২ দিনে ১২টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন ছিনতাই করে। পরবর্তীতে ভিকটিম ও গ্রেফতারকৃতরা ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির মাধ্যমে মোটা অঙ্কের টাকা প্রাপ্তির সম্ভাবনা উদ্যাপন করতে বারে গিয়ে মদ পান করতে চায়।

গ্রেফতারকৃত মূল অভিযুক্ত মোঃ সাদ্দাম হোসেন সাব্বির সিটু সাব্বির সাগর বার থেকে মদ এনে নিজেদের মধ্যে ভাগাভাগির সময় ভিকটিম মোঃ ফারুক হোসেনের সাথে বাক-বিতন্ডা শুরু হয় এবং ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির বিষয়ে নিজেদের মধ্যে গালমন্দ হয়। পূর্ব শত্রুতার আক্রোশে গ্রেফতারকৃত মূল অভিযুক্ত মোঃ সাদ্দাম হোসেন সাব্বির সিটু সাব্বির সাগর নিজের কাছে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিম মোঃ ফারুক হোসেনের বাম পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় ভিকটিম মোঃ ফারুক হোসেন ফুটপাতে পড়ে থাকে। রক্তাক্ত অবস্থায় ভিকটিম মোঃ ফারুক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ০২.টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে তেজগাঁও থানার ২ টি আভিযানিক টিম ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। সংবাদ পেয়ে ভিকটিম মোঃ ফারুক হোসেনের আত্মীয়-স্বজনরাও হাসপাতালে যান। সুরতহাল ও পোস্টমর্টেম শেষে ভিকটিমের লাশ তার স্বজনদের বুঝিয়ে দেয়া হয়। হত্যাকান্ডের বিষয়ে ভিকটিমের স্ত্রী ও আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য ও হত্যাকান্ডে সাম্ভব্য জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এর সার্বিক দিক নির্দেশনায় তেজগাঁও থানার ২ টি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে সাথে জড়িত মূল অভিযুক্ত ও অন্যান্য সহযোগীদের রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম রাজাবাজার ও তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মোল্লাবাড়ী বস্তি এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি)আজিমুল হক সাংবাদিকদের জানান,গ্রেফতারকৃতদের সাথে নিহত ভিকটিমের পূর্ব শত্রুতার আক্রোশের জের ধরে মূল অভিযুক্ত গ্রেফতারকৃত মোঃ সাদ্দাম হোসেন সাব্বির সিটু সাব্বির সাগর অন্যান্য সহযোগীদের যোগসাজসে হত্যাকান্ডের ঘটনাটি ঘটায়।

তিনি আরো জানান গ্রেফতারকৃত মোঃ সাদ্দাম হোসেন সাব্বির সিটু সাব্বির সাগর এর বিরুদ্ধে ডিএমপি’র তেজগাঁও থানা ও হাতিরঝিল থানায় অস্ত্র, দস্যুতা ও মাদক সংক্রান্তে ৭টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত মোঃ রনি এর বিরুদ্ধে ডিএমপি’র তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অস্ত্র-মাদক, দস্যুতা ও ডাকাতি সংক্রান্তে ১৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মোঃ বিজয় এর বিরুদ্ধে ডিএমপি’র তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র-মাদক, দস্যুতা ও ডাকাতি সংক্রান্তে ১৭টি মামলা রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের তেজগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তেজগাঁও থানার চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন,মোঃ সাদ্দাম হোসেন সাব্বির সিটু সাব্বির সাগর (২৩), মোঃ রনি (২৬) ও মোঃ বিজয় (৩৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি ধারালো চাকু ও ১০টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে ও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..