বিকশিত নারী নেটওয়ার্কের আগৈলঝাড়ায় উপজেলা কমিটি গঠন

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় বিকশিত নারী নেটওয়ার্কের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে বাকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলার ৫টি ইউনিয়নের নারী নেত্রীদের নিয়ে পেয়ারা ফারুক বখতিয়ারের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের আগৈলঝাড়া সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম লিটন, সাবেক ইউপি সদস্য সান্তনা বেগম, রুবিনা আজাদ প্রমুখ। পরে সকলের মতামতের ভিত্তিতে পেয়ারা ফারুক বখতিয়ারকে সভাপতি, সুমা করকে সাধারণ সম্পাদিকা করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা বিকশিত নারী নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।