কালীগঞ্জে ইউপি মেম্বার নিহতের ঘটনায় স্ত্রী মেয়ে ও মেয়ের প্রেমিক গ্রেপ্তার

কালীগঞ্জে ইউপি মেম্বার নিহতের ঘটনায় স্ত্রী মেয়ে ও মেয়ের প্রেমিক গ্রেপ্তার

মেয়ের সঙ্গে পাশর্^বর্তী গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মা-মেয়ে ও প্রেমিক মিলে পরিকল্পিতভাবে খুন করে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যকে। ঘুমন্ত অবস্থায় তারা ছুরি দিয়ে জবাই করে তাকে হত্যা করে। নিহত আনোয়ার হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মালিয়াট ইনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি মেম্বার। সে ওই গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

বুধবার পুলিশ নিহত আনোয়ার হোসেনের স্ত্রী মাহফুজা বেগম (৪৮), মেয়ে সুরাইয়া ইয়াসমিন মিতু (২৩) ও মেয়ের প্রেমিক সাজ্জাদ হোসেন (২৫) কে গ্রেপ্তার করে। প্রেমিক সাজ্জাদ হোসেন বারোবাজার কলেজের ¯œাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ও পাশর্^বর্তী পাঁচকাহুনিয়া গ্রামের শেখ আব্দুল সাত্তারের ছেলে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত বলে স্বিকার করে। এসব তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার।

প্রসঙ্গত, ১২ জুলাই বুধবার দুপুরে কালীগঞ্জে গলা কেটে আনোয়ার হোসেন নামে এক ইউপি মেম্বারের রহস্যজনক মৃত্যু হয়। তার মৃত্যুর পর পুলিশ, পরিবার ও প্রতিবেশীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়ায় এ রহস্যের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার দিন প্রতিবেশিরা জানিয়েছিলেন, তার পরিবারের সদস্যরা হত্যা করে ভিন্ন ঘটনা সাজিয়ে প্রচার করছে।

ওইদিন নিহতের ভাইরা ভাই মুজিদ হোসেন জানান, কয়েক মাস আগে স্ট্রোক করার পর থেকে সে অসুস্থ্য ছিল। একদিন আগে যশোর সিএমএইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। দুপুরে ঘরের মধ্যে পড়ে গিয়ে সোকেসের গ্লাস ভেঙ্গে গলা কেটে যায়। এরপর তাকে উদ্ধার করে যশোর নেওয়ার পথে মারা যান।

তবে মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক খান ইউপি সদস্য আনোয়ার হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করে জানিয়েছিলেন, পারিবারিক নানা সমস্যার কারনে সে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে।

একই দিন কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছিলেন, নিহত ব্যক্তি তিন মাস আগে স্ট্রোক করে যাশোর সিএমএইচ এ চিকিৎসাধিন ছিল। ঘটনার দিন রাতে রাতে অসুস্থ্যতার কারণে ঘুম না হওয়ায় আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ে। দুপরে ঘরে ভিতরে উঠে দাড়াতে গেলে মাথা ঘুরে সোকেসের গ্লাসের উপর পড়ে যায়। এতে গ্লাস ভেঙ্গে তার গলাই ঢুকে মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।