× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে আগুনে পুড়ল দুটি ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকাসহ ক্ষতির পরিমান ২৫ লাখ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০২৩
jhinaidah

ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকান্ডে বাদল ষ্টোর ও সরকার ডেকোরেটর নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। আগুনে নগদ টাকাসহ মালামাল পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কোলাবাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদুতিক শর্ট সার্কিটের কারনে ওই আগুনের সুত্রপাত হতে পারে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে কোলাবাজারে বাদল ষ্টোর ফাষ্ট ফুডের দোকানটিতে আগুন জ¦লতে দেখে। মুহুর্ত্বের মধ্যেই ওই আগুন পাশেই সরকার ডেকোরেটর নামে আরো একটি প্রতিষ্টানে ছড়িয়ে পড়ে। এসময় তারা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষনের মধ্যেই কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাদল ষ্টোরের মালিক বিপ্লব ঠাকুরের নগদ ৮ লাখ টাকাসহ মালামাল এবং প্রশান্ত বিশ^াসের সরকার ডেকোরেটরের মালামাল পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

ক্ষতিগ্রস্থ বাদল ষ্টোরের মালিক বিপ্লব ঠাকুর জানান, সকালে দোকাল খুলে রেখে তিনি বাড়িতে বাথরুম করতে গিয়েছিলেন। এরিমধ্যে লোকজনের চিৎকার শুনে দোকানে এসে দেখেন আগুন জ¦লছে। তিনি জানান, ফাষ্টফুড বিক্রির সাথেই তার বিকাশ লোড এর ব্যাবসার জন্য ক্যাশ বাস্কে নগদ ৮ লাখ টাকা ছিল। আগুনে সব টাকা পুড়ে গেছে। সেই সাথেই তার এবং পাশের দোকানের মালামাল পুড়ে সহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি প্রতিষ্টানের মালামাল পুড়ে বেশ ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..