কালীগঞ্জের জনপ্রতিনিধিদের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান কালীগঞ্জের জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

শনিবার সকালে কালীগঞ্জ থানার ওসির কক্ষে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন থানার এসআই ইমরান আলম। সে সময় পুলিশ সুপার সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী নিরাপত্তা কমিটির কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং কাজ করতে কোন সমস্যা আছে কিনা তা জানতে চান। তিনি জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগনের সহযোগিতাও কামনা করেন।

সৌজন্য সাক্ষাতের সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাসসহ কাউন্সিলর বৃন্দ, ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বররা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।