প্রকাশ বিশ্বাসঃ টাঙ্গাইলের কালিহাতী দক্ষিণ বেতডোবা আন্তর্জাতিক ভক্ত সঙ্গের আশ্রমে শ্রী শ্রী জয় বাবা হেরা ব্রহ্মচারী আশ্রমে আজ সোমবার বৈষ্ণব সেবা, ভোগরাগ ও মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীশ্রী জয় বাবা হেরা ব্রহ্মচারী আশ্রমের নগর সংকীর্ত্তন কমিটির আয়োজনে বৈষ্ণব ব্রতশ্রেষ্ট দামোদর মাসের সারা মাসব্যাপী প্রাতঃ নগরসংকীর্তন ও দীপদানের পূর্ণা উপলক্ষ্যে এই বৈষ্ণবোৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিহাতী উপজেলা শাখার সভাপতি শ্রী দেবাশীষ কর্মকার, বাংলাদেশ হিন্দু পরিষদ কালিহাতী উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক শ্রী নিতাই পন্ডিত, মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি সুবর্না পাল, সদস্য প্রকাশ বিশ্বাস, হিন্দু যুব পরিষদ কালিহাতী উপজেলার শাখার কোষাধ্যক্ষ শ্রী গণেশ রাজবংশী, হিন্দু ছাত্র পরিষদ কালিহাতী উপজেলা শাখার সভাপতি শ্রী দীপু ঘোষ, সহ সভাপতি শ্রী পার্থ সাহা, সদস্য শ্রী শোভন সাহা, শ্রী দ্রুব কর্মকার, শ্রী শ্রী জয় বাবা হেরা ব্রহ্মচারী আন্তর্জাতিক ভক্ত সঙ্গের সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্য শ্রী সুধীর রাজবংশী, শ্রী দীনবন্ধু পাল, সভাপতি শ্রী ধীরেন চন্দ্র রাজবংশী, সাধারণ সম্পাদক শ্রী ত্রৈলক্ষ্য পাল, ধর্ম সম্পাদক শ্রী ব্রজগোপাল রাজবংশী, নগর সংকীর্ত্তন কমিটির সভাপতি শ্রী সুরেন রাজবংশী, সাধারণ সম্পাদক শ্রী রামপ্রসাদ পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী যতন পাল, সদস্য শ্রী রঞ্জিত পাল, শ্রী বিকাশ পাল সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় কয়েক সহস্রাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে।


