ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বেশি দামে সার বিক্রি ও ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার অপরাধে ঝিনাইদহ কালীগঞ্জের গাজীর বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার দুপুরে মেসার্স রিয়াজ স্টোরকে ৪ হাজার ও মোল্লা ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান বাজার তদারকির আওতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের পরিচালক সুচন্দন মন্ডল জানান, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, গুড়া মসলা, বিস্কুট ও ভিনেগার রাখার অপরাধে মেসার্স রিয়াজ স্টোরের মালিক শওকত আলীকে ৪ হাজার টাকা ও সারের মূল্য বেশি নেওয়ায় মোল্ল্যা ট্রেডার্সের মালিক তাজুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, গুড়া মসলা, বিস্কুট ও ভিনেগার জব্দ ও ধ্বংস করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।