× Banner
সর্বশেষ
আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসছে কালবৈশাখী, পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

আসছে কালবৈশাখী।  মার্চেই কালবৈশাখী ধেয়ে আসছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃষ্টিপাতও হতে পারে বলে জানা গেছে আবহাওয়া অফিস সূত্রে।

এতে বলা হয়, এবার মার্চেই প্রচুর গরম পড়বে। এ মাসের স্বাভাবিক তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে পৌঁছাতে পারে। তবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন মাঝারী থেকে তীব্র কাল বৈশাখী ঝড়সহ বজ্র ঝড়ের সম্ভবনা আছে।

প্রচণ্ড ঝড়ে তছনছ হয়ে যেতে পারে জনজীবন। কালবৈশাখী আসলেই নানা জায়গা থেকে খবর পাওয়া যায় নানা দুর্ঘটনার। আপনিও যাতে ঝড়ের প্রভাবে দুর্ঘটনায় না পড়েন, তাই জেনে নিন প্রচণ্ড ঝড়ে কীভাবে বাঁচবেন।

১) ড্যাম্প বা অন্য কোনও কারণে যদি বাড়িতে কোথাও কোনও ফাটল ধরে থাকে, তাহলে অবশ্যই এখনই সারিয়ে ফেলুন।

২) জানালা-দরজার লক ঠিক আছে কিনা দেখে নিন।

৩) মোমবাতি কিংবা ব্যাটারি চালিত কোনও আলো সবসময় হাতের কাছে রাখুন। যাতে লোডশেডিং হলে অন্ধকারে অসুবিধা না হয়।

৪) ঘরে পর্যাপ্ত পরিমানে শুকনো খাবার, জল, ওষুধ হাতের কাছে রাখবেন।

৫) অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে ভরে রাখুন।

৬) মোবাইলে সবসময় পুরো চার্জ দিয়ে রাখুন।

৭) ঝড়-বৃষ্টির সময়ে ঘরের বাইরে বেরোবেন না। বাচ্চাদের সবসময় নজরে রাখুন। যাতে তারা কোনওভাবেই ঘরের বাইরে যেতে না পারে।

৮) ঝড়ের সময়ে বাড়ির ইলেক্ট্রিক কানেকশন বন্ধ করে দিন। মেইন সুইচ বন্ধ রাখুন।


এ ক্যটাগরির আরো খবর..