× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১১ টি গাভী বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
কালকিনিতে ভিক্ষুক পুর্নবাসন

মাদারীপুরের কালকিনিতে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক পুর্নবাসনের লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার ১১জন ভিক্ষুকদের মাঝে  ১১টি উন্নত জাতের গাভী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কালকিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির মাঝে এ গাভী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ২২৯ জনের মাঝে গাভী বিতরণ করা হবে।
উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক।  কালকিনি  উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে  উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..