কালকিনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ 

কালকিনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ 
“শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা “এই প্রতিপাদ্যের  মাদারীপুরের কালকিনি উপজেলার  বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা পরিষদের সভাকক্ষে এ এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ। এসময় তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করেন এবং শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে   উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা  আবুল কালাম, আনিসুর রহমান, সুভাষ চৌধুরী ও ১নং মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ হোসনেয়ারা বেগমসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।