× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাবনার বেড়ার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
চুরি করে চেয়ারম্যান গ্রেপ্তার

বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ অসহায় দুঃস্থদের জন্য সরকারি ত্রানের ২২৯ বস্তা চাল আর্ত্মসাতের অভিযোগে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান কোরবান আলী সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত কোরবান আলী সরদার ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুঃস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাটে এলাকায় তার নিজস্ব গোডাউনে মজুদ করছেন এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক ও গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনুদ্দিন রাতেই জানান,ঢালারচর ইউপি চেয়ারম্যান ইউনিয়নের বাঁধেরহাটে বসেই ইউনিয়ন পরিষদের সব কাজ পরিচালনা করতেন বলে আমরা জানতাম। র‌্যাব-১২ চেয়ারম্যানকে চালসহ আটক করে থানায় সোপর্দ করেছে। র‌্যাবের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । আমিনপুর থানায় আনার পর রাতেই কথা হয় চেয়ারম্যান কোরবান আলীর সাথে কথা হলে তিনি বলেন,ঢালারচর স্থায়ী ইউনিয়ন পরিষদ যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা এবং ইউনিয়ন বাসির সুবিধার্থে বাঁধেরহাটে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় করা হয়েছে এবং এ বিষয়ে উর্দ্ধতন কতৃপক্ষকে মৌখিক ভাবে অবহিত করেছি। এই কার্যালয়ের পাশে অবস্থিত গুদামে ভিজিডির চাল নামানো হয়েছিল। ঢালারচর ইউনিয়ন পরিষদের গোডাউনে ত্রাণের এ চাল না রেখে বাঁধেরহাট এলাকায় তার নিজস্ব গুদাম ঘরে রেখেছিল। আটক চেয়ারম্যান কোরবান আলী আরও বলেন,ইউএনও সাহেবের অনুমতি স্বাপেক্ষে এই চাল বিতরণের কথা ছিল।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী চালসহ ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলীর আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও সরকারী চাল কোনভাবেই ব্যক্তিগত গুদামে রাখার কোন সুযোগ নেই বলে জানান।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনুদ্দিন আজ সকালে জানান,ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পাবনা জেল হাজতে চালান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..