কালকিনিতে বই বিতরণ উৎসব

কালকিনিতে বই বিতরণ উৎসব
“চলো সবাই স্কুলে যাই, বিনামূল্যে বই পাই” এই শ্লোগানে আজ সোমবার নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে  প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার সকালে ১নং  মডেল সরকারী প্রথমিক বিদ্যালয় ্কালকিনি সরকারী পাইলট উচ্চ, কালকিনি বালিকা বিদ্যালয় ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে  বই বিতরণের উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার আরিফুল ইসলাম, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী এর প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানসহ  অভিভাবক ও শিক্ষার্থীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।