কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর এলাকায় রোববার সকালে এক অসহায় বুদ্ধি প্রতিবন্ধি যুবতীকে পাঁট খেতে নিয়ে ধর্ষন করেছে আলহাজ্ব খন্দকার নামের এক লম্পট যুবক। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে এঘটনা ধামাচাঁপা দিতে স্থানীয় কয়েকজন মাতুব্বরা উঠে পরে লেগেছে। এ বিষয় নিয়ে থানায় কোন প্রকার মামলা করা হলে ধর্ষিতার পরিবারকে আগুনে পুড়িয়ে মারা হবে বলে হুমকি দিয়ে আসছে ধর্ষক পক্ষের লোকজনেরা।
এলাকাবাসী ও ধর্ষিতার পরিবার সুত্রে জানাগেছে, এনায়েত নগর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধি যুবতী মেয়ে মাঠে ছাগল চড়াতে যায়। এসময় একই গ্রামের হবি খন্দকারে লম্পট ছেলে আলহাজ্ব খন্দকার জোরপূর্বক পাট খেতে তুলে নিয়ে ধর্ষন করে। ধর্ষিতার ডাক-চিৎকার শুনে সেনোয়ারা বেগম নামের এক মহিলা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে ধর্ষিতাকে স্থানীয় একটি ক্লিনিকে সাময়িক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনার পর থেকে আলহাজ্ব খন্দকার পলাতক রয়েছে। এ বিষয়টি মুহুর্তের মধ্যে জানাজানি হলে ওই এলাকার সাধারন মানুষের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বর্তমানে মাদারীপুর কোর্টে মামলার প্রক্রিয়া চলছে। অপরদিকে মামলা না করার জন্য ধর্ষকের পরিবার বিভিন্ন ভাবে চাঁপ প্রয়োগ করছে অসহায় ওই ধর্ষিতার পরিবারকে। তাই ধর্ষককের পরিবার প্রভাবশালী হওয়ায় চড়ম আতংকে রয়েছে ধর্ষিতার অসহায় পরিবার। এ বিষয়টি ধামাচাঁপা দিতে স্থানীয় মাতুব্বর মোকশেদ সরদার, সেলিম সরদার মোছাদ্দেক সরদার, মনির খন্দকার ও সাহাবুদ্দিন মল্লিকসহ ১০/১২ জন পায়তারা চালাচ্ছে।
ধর্ষিতার মা বলেন, ভয়ে এখন আমরা মামলা করতে সাহস পাচ্ছিনা। আমার মেয়ের ধর্ষনকারীর সঠিক বিচার চাই।ধর্ষক আলহাজ্ব খন্দকারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, এখন আমাদের কাছে লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে