× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

কালকিনিতে পরকীয়ার জেরে বাবার হাতে ছেলে খুন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/kalkini-madaripur-pictur-.jpg

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পরকীয়ার জেরে ছেলেকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে বিষ খাওয়া অবস্থায় বাবাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মাদারীপুর সদর হাসপাতালে। রোবরাব রাত সারে ১১টার দিকে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ১০ বছর বয়সী নিহত রনি মাদারীপুর সদরের খৈয়ারভাঙ্গা এতিমখানা থেকে লেখাপড়া করতো।

স্বজনরা জানায়, স¤প্রতি মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার তোফাজ্জেল হোসেনের স্ত্রী মিনারা একই এলাকার চা বিক্রেতা আব্দুর রশিদের সাথে পরকীয়ায় সম্পর্ক গড়ে তোলে। গত দেড় মাস আগে মিনারা চা বিক্রেতা রশিদের সাথে চলে যায়। স্ত্রী মিনার চলে যাওয়ার পর থেকে তোফাজ্জেল মানসিক যন্ত্রনা ভুকতে থাকে। লোকলজ্জার ভয়ে ছেলে ও নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করে তোফাজ্জেল। সেই অনুযায়ী রোববার রাত সারে ১১টার দিকে তোফাজ্জেল ধারালো অস্ত্র দিয়ে ছেলে রনিকে গলাকেটে হত্যা করে বলে জানান পরিবারের লোকজন। পরে সে নিজেও বিষ পান করে। খবর পেয়ে পুলিশ এসে নিহত রনির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পাশাপাশি গুরুতর অসুস্থ্য অবস্থায় তোফাজ্জেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়।

অভিযুক্ত তোফাজ্জেলের শ্যালক আনোয়ার হোসেন বলেন, মিনারা পরকীয়ার কারণে চা বিক্রেতা রশিদের সাথে ঢাকায় চলে গেছে। পরে তোফাজ্জেল কষ্ট থেকে বাঁচতে এই ঘটনা ঘটিয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তোফাজ্জেলকে গুররুতর অসুস্থ্য অবস্থায় চিকিৎসা দেয়া হয়েছে। প্রথমে তার অবস্থা খারাপ থাকলেও এখন কিছুটা উন্নতি হয়েছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আসফাক রাসেল জানান, অসুস্থ তোফাজ্জেল সুস্থ্য হবার পর তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী অন্যত্র চলে যাবার কারণের মানসিক যন্ত্রনা থেকে বাঁচতে ছেলেকে হত্যা করে তোফাজ্জেল। পরে সে নিজেও বিষপান করে।


এ ক্যটাগরির আরো খবর..