× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ পাট ক্ষেত থেকে উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ জুলাই, ২০২৫
নিখোঁজ বৃদ্ধার মরদেহ

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের এক দিন পর আব্দুল জলিল সিকদার (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ পাট ক্ষেত থেকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলদিবকান্দি গ্রামের একটি পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হ।্
নিহতের পরিবার সূত্রে যানাযায়, উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের এলজিইডির সাবেক অফিস সহকারী আব্দুল জলিল সিকদার গতকাল শুক্রবার জুম্মার নামাজ পড়তে গিয়ে আর বাড়িতে আসেনি। এর পর থেকে তার পরিবার  লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি। আজ শনিবার সকালে পাশ্ববর্তী মৌলবিকান্দি গ্রামে তার বড় মেয়ের জামাই বাড়ির অদূরে পাট ক্ষেতে একটি মরদেহ পরে থাকার খবর পান তার স্বজনরা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সনাক্ত করে তার স্বজনরা।
এব্যাপারে কালকিনি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম সোহেল রানা বলেন, এনায়েতনগর ইউনিয়নের মৌলবিকান্দি গ্রাম পুলিশের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃত্যু সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন মাদারীপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..