× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

কালকিনিতে দুটি কেন্দ্রের ভোট স্থগিত

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি আজ বুধবার সকালে ভোট গ্রহণ শুরুর আগেই নৌকা প্রতীকে সিল দেওয়া কিছু ব্যালট পেপার জব্দ করার পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন মিঞা এ পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, ভোট গ্রহণের আগেই কালকিনি পৌরসভার দক্ষিণ জনারদন্দী কেন্দ্রে নৌকা প্রতীকের সিল দেওয়া ৫০৩টি ও কাষ্ঠঘর কেন্দ্রে একই প্রতীকে সিল মারা ৮০০টি ব্যালট জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। তিনি জানান, অন্যান্য কেন্দ্রের ভোট গ্রহণ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া মাদারীপুর পৌরসভা ও শিবচর পৌরসভার ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..