× Banner
সর্বশেষ
আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে তারুণ্যের উৎসব ফান রান  অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
তারুণ্যের উৎসব ফান

মাদারীপুরের কালকিনিতে কালকিনি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব ফান রান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সারে নয়টায় সময় দূর পাল্লার এই দৌড় প্রতিযোগিতা কালকিনি উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে সমিতির হাট গিয়ে শেষ হয়।এ দৌড় প্রতিযোগিতার দূরত্ব ছিল ৮ কিলোমিটার বা ৮০০০ মিটার।

দৌড় প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক তরুন অংশগ্রহণ করেন।যেহেতু দূরত্ব অনেক এবং কালকিনিতে এই প্রথম দূর পাল্লার ফান রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সকল প্রতিযোগিদের মধ্যে প্রথম ১০ জনকে পর্যায়ক্রমে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

কালকিনি উপজেলা ছাত্রসমাজের প্রতিনিধি মোও: নাইমুল হাসান নাহিদ বলেন, জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।আর দূর পাল্লার এই দৌড় প্রতিযোগিতা প্রমান করে যে তরুনদের শক্তি আছে, সামর্থ্য আছে,তারা দেশ বদলাতে পারবে ইনশাআল্লাহ।

কালকিনি উপজেলা নির্বাহি কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন,এটা যেহেতু তারণ্যের উৎসব তাই এখানে হার জিত বা কে আগে আসলো,কে পরে আসলো, কে ১ নম্বর হলো কে ১০ নম্বর হলো এটা আমাদের কাছ তেমন কোন  বিষয় না মূল বিষয় হলো আমরা সকলে মিলে একটি সুন্দর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এবং এর মাধ্যমে আমরা আমাদের শরীর ও মন সুস্হ আছে কিনা তার যাচাই করতে পেরেছি।তিনি এরকম একটা সুন্দর প্রতিযোগিতা সফল করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য  উপজেলা ছাত্র সমাজকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..