কালকিনিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, আহত ছেলে

কালকিনিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, আহত ছেলে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মো. জাহাঙ্গীর সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় তার ছেলে ইমাম সরদার (২০) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কালকিনি-ভুরঘাটা সড়কের কালকিনি উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর পৌর এলাকার কৃষ্ণনগর এলাকার আক্কেল আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানা যায়, কালকিনি পৌর এলাকার কৃষ্ণনগর থেকে জাহাঙ্গীর সরদার তাঁর ছেলে ইমামের মোটরসাইকেলে করে ভুরঘাটার দিকে যাচ্ছিল। তাদের মোটর সাইকেলটি উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে উভয় গুরুরত আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জাহাঙ্গীর সরদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর মো. মুজিবর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর সরদারকে বরিশালে নেয়ার পথে মারা গেছে। তার ছেলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। ছেলের সঙ্গে একই মোটরসাইকেলে বের হয়ে দুর্ঘটনায় জাহাঙ্গীরের মৃত্যু আমরা কোন ভাবেই মানতে পারছি না।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজন মারা গেছে। আহত অপরজন শঙ্কামুক্ত। ঘটনারর পরেই ট্রাকটির চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।