আ.ন.ম. আফজাল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ ১৪ অক্টোবর ২০১৮ রোববার সন্ধা ৭ টার দিকে বাখরপুর গ্রামের মৃত আঃ করিমের ছেলে আঃ মজিদ (৬৬) হাট থেকে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদের পূর্ব গেইটের সামনে রাস্তা পার হওয়ার সময় গরুবাহী একটি ভুটভুটি তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং ভুটভুটির নিচে চাপা পড়েন।
পথচারী ও স্থানীয় দোকানীরা বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে পাঠায়। তার বাম পা ভেংগে গেছে ও শরীরের বিভিন্ন অংশ মারাত্নক জখম হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার জানান।
প্রচুর রক্ত খরন হচ্ছে তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা কথা বললে স্হনীয় সমাজ সেবীদের আর্থিক সহযোগীতাই অসহায় বৃদ্ধকে রামেক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রাজশাহী পৌছানোর আগেই নওহাটা মোড়ে তিনি মারা যান। বিষয়টি নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। ভুটভুটি চালক ও ভুটভুটি থানায় আটক আছে। সচেতন মহলের অভিমত রাস্তার ধারে অবৈধ স্থাপনা ও দোকানপাট এই ধরনের দূর্ঘটনার মুল কারন।