কালকিনিতে চোর সন্দেহে গনপিটুনিতে যুবক নিহত

কালকিনিতে চোর সন্দেহে গনপিটুনিতে যুবক নিহত

মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে গণপিটুতে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

আজ বুধবার দুপুরে কালকিনি উপজেলার সিডিখানে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আজিজুল (২৫) কালকিনি পৌরসভার পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে।

জানা যায়, আজ বুধবার দুপুরে ভ্যানে কোরে এক যুবককে হাসপাতালে রেখে পালিয়ে যায় কয়েকজন অজ্ঞাত তরুন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আজিজুল।

পুলিশ জানায়, কালকিনির উপজেলার সিডিখান এলাকায় নোয়াব আলী নামে এক ব্যক্তির ভ্যান চুরি করে নিয়ে আসে আজিজুল শিকদার নামে এক যুবক। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে তাকে ধাওয়া করে ধরে গণপিটুনী দেয়। পরে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে নিয়ে যাওয়া হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ৪ টার দিকে মারা যায় আজিজুল।

নিহত আজিজুলের বাবা রহিম শিকদার বলেন, আমার ছেলে অন্যায় করলে তার বিচার করবে প্রশাসন। কিন্তু কিছু মানুষ আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিত ভাবে মেরে ফেলছে। এই ঘটনার বিচার চাই।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারাহান আফরোজ মুক্তা বলেন, আজিজুলকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা দেয়া হয়। ভর্তির কিছু সময় পর মারা যায় সে।

মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্তত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।