কার্বাইড মিশ্রিত আম বিক্রির দায়ে এক অসাধু ব্যাবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

এম,এ,জলিল শার্শা যশোরঃ যশোরের শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা আমবাজারে অপরিপক্ক আম ফরমালিন ও কার্বাইড দিয়ে পাকানো ও বিক্রির অপরাধে সাহেব আলী নামে এক অসাধু আম ব্যাবসায়ীর ৭০ ক্যারট আম নষ্ট করার পাশাপাশি ১০হাজার টাকা জরিমানা করেছে স্হানীয় আমবাজার কমিটির নেতৃবৃন্দ।

বাজার কমিটির সভাপতি নাসির উদ্দীন ও সাধারন সম্পাদক মেহেদী হাসান মিলন জানান,ঢাকার এক অসাধু আম ব্যবসায়ী সাহেব আলী বুধবার সন্ধার দিকে বাইরে থেকে অপরিপক্ক আম কার্বাইড ও ফরমালিন মিশানো প্রায় ৭০ ক্যারট আম পাকিয়ে বাগুড়ী বেলতলা আম বাজারে বিক্রির জন্য নিয়ে আসে।

বিষয়টি বাজার কমিটির নজরে আসলে বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যাবসায়ীরা মিলে আমগুলো জব্দ করে।এসময় সবার উপস্হিতিতে আমগুলো নষ্ট করে পানিতে ফেলে দেওয়া হয় এবং এ অপরাধে সাহেব আলীকে ভবিষ্যতে এমন অপরাধ না করার শর্তে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।