কারো জীবনেরই নিরাপত্তা নেই

বিশেষ প্রতিবেদকঃ  এ সরকারের আমলে কোনো ধর্মের মানুষই নিরাপদ নন। আজ কারো জীবনেরই নিরাপত্তা নেই বলে মন্তব্য করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধধর্মের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন খালেদা জিয়া। আগামী কাল বুধবার বুদ্ধ পূর্ণিমা উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধধর্মের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। এ সময় বৌদ্ধধর্মের প্রতিনিধিরা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কুশলবিনিময় করেন।

অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘আজ কারো জীবনেরই নিরাপত্তা নেই। আপনারাও অনেক দুর্ভোগের শিকার হয়েছেন। আপনাদের ওখানে হামলা হয়েছিল; আমরা গিয়েছিলাম। বিভিন্ন এলাকায় আমি নিজে গিয়েছি সেখানে। দেখেছি কীভাবে আপনাদের ওপর অত্যাচার করেছে। কারা করেছে সেটাও আমরা জানি। আপনারাও জানেন। সেটা হলো সরকারি দলের লোক।’

খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ বহুরূপী, তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।