নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান কারেন্ট জাল উদ্ধার ব্যবসায়ীকে জরিমানা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ: নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার  ইনাতগঞ্জ বাজার ও মাধবপুর এলাকার বড় দলিয়া বিলে সরকার ঘোষিত অবৈধ কারেন্ট জাল উদ্ধার।
আজ ২৫ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট অভিযান পরিচালনা করে।
এ সময় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন, নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারের  হাদি স্টোরের মালিক   ব্যাবসায়ী  হাদিসুর রহমানের নিকট হতে প্রায় ১ কেজি(৪০০মিটার) পরিমাণ  বাজার  কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং তাকে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া  হয়।
এ ছাড়া বড় দলিয়া বিল হতে প্রায় ৬০০০ মিটার কারেন্ট জাল আটক  করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।