× Banner
সর্বশেষ
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মা

admin
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০১৬

নড়াইল প্রতিনিধিঃ জেলা শহরের দুর্গাপুর এলাকায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মা। পরে তাকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ কারাদন্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইল পৌর এলাকার দুর্গাপুরের বিষ্ণু বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাস (১৯) দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সেবন করে আসছিল। পারিবারিকভাবে অনেক চেষ্টা করেও তাকে মাদকাসক্তি থেকে ফেরানো সম্ভব হয়নি। এ কারণে ছেলেকে মাদকের নেশা থেকে ফিরিয়ে আনতে তার মা তাকে পুলিশে দিয়েছেন। আজ বাড়ি থেকে ৯ পিস ইয়াবাসহ সুফলকে আটক করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..