কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে এইচ.এস.সি পরীক্ষা শেষ

কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে এইচ.এস.সি পরীক্ষা শেষ

সারা দেশের ন্যায় এইচ.এস.সি -২০২৫ইং মঙ্গলবার লিখিত পরীক্ষা শেষ । তারই আলোকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ , মধুখালী কেন্দ্র-২ তে মধুখালী সরকারী আইন উদ্দিন কলেজের মোট ২৫৬জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৪৬জনের লিখিত অর্থনীতি ১ম পত্র শেষ পরীক্ষা সম্পন্ন হয়ে গেল এইচ.এস.সি পরীক্ষা ।

অনুপস্থিত ছিলেন ১০জন। পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফা শারমীন । পরীক্ষা কেন্দ্রে ট্র্যাক অফিসার ও মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার জয় সেন শুভ্র , পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক কলিমুল্লাহ, কমিটির সদস্য প্রভাষক অমৃত রায়, প্রভাষক হাফিজুর রহমান দায়িত্বে নিয়োজিত ছিলেন ।

পরীক্ষা হলে নিয়োজিত ছিলেন প্রভাষক অভিজিৎ বশ্বিাস সহ আরো প্রভাষকগন প্রমুখ। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী। পরীক্ষা কেন্দ্রের সীমানার মধ্যে কোন প্রকার বিশৃংখলা সৃস্টি হয়নি । কঠোর ও কঠিন নিরাপত্তার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল লিখিত পরীক্ষা ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।