× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

মধুখালী প্রতিনিধি

মধুখালী উপজেলার কামারখালী কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
কামারখালী কেন্দ্রে এসএসসি

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী কেন্দ্রে রবিবার ১২টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর এস.এস.সি পরীক্ষা অনুষ্টিত হয়। পরীক্ষায় ১ম দিনে বিজ্ঞান বিভাগে ১২টি স্কুলের মধ্যে ৮টি স্কুলের ১০৬জন ছাত্র-ছাত্রী পরীক্ষার্থী ছিল। ছাত্র-৪৮জন আর ছাত্রী-৫৮জন পরীক্ষা অনুষ্টিত হয় স্কুল ও কলেজ ভেন্যুতে। ১০৪ জন ছাত্র-ছাত্রী ১ম দিনে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহন করে । আর অনুপস্থিত ২জন । এই ২জনই হলো ছাত্রী।

১ম দিনে কেন্দ্র পরিদর্শন করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শামীম আরা। হলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার, মধুখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দাস, কেন্দ্র সচিব কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন, সহকারী কেন্দ্র সচিব বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী মোল্যা, হল সুপার বীরশ্রেষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ সামাদ মোল্যা, দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন মীর উপস্থিত ছিলেন।

পরীক্ষা কেন্দ্রে ও আশে পাশে কোন প্রকার বিশৃংখলা হয়নি। সুষ্ট ও সুন্দর পরিবেশে মধ্যে দিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ১ম দিনের পরীক্ষা অনুষ্টিত হয়ে গেল।

আরও জানা যায় ১২টি স্কুলের মধ্যে কামারখালী, আড়পাড়া, ডুমাইন, কামারখালী সরকারী গালর্স, বাগাট , গন্ধখালী , কাজী সিরাজ (আড়পাড়া), ঘোপঘাট ৮টি স্কুলে বিজ্ঞান বিভাগ ছাত্রছাত্রী পরীক্ষার্থী আছে আর মিটাইন, গয়েশপুর, কাজী সিরাজ (জিনিষনগর), দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ ছাত্র-ছাত্রী পরীক্ষার্থী নাই। কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানার এস.আই. এস.এম . শাহারিয়া ও পুলিশফোর্স এবং গ্রামপুলিশ বৃন্দ। জানা যায় পরীক্ষা হলে এসে এবং পরীক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীরা খুব খুশি তারা বলেন আমাদের পরীক্ষা ভালো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..