× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

কাবা শরীফের ছবির উপর শিব ঠাকুরের ছবি দিয়ে ফেসবুকে শেয়ার করায় মেরে হাত ভেঙ্গে দিয়েছে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি■: মঙ্গলবার (২৫ জুন) ২৭৪: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফের ছবির উপর শিব ঠাকুরের ছবি দিয়ে ফেসবুকে শেয়ার করায় নড়াইলে একজনকে গণপিটুনি দিয়ে হাত ভেঙ্গে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নড়াইলে তনু দত্তকে (২৭)  পুলিশ  উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উজিরপুর এলাকায় এঘটনা ঘটে। সে নড়াইল পৌরসভার কাশিয়াড়া গ্রামের গৌতম দত্তের ছেলে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, গত ২৩ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব আইডি টিডি তনু দত্ত পবিত্র কাবা শরীফের ছবির উপর শিব ঠাকুরের ছবি দিয়ে ফেসবুকে শেয়ার করে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় নড়াইলের উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তনুকে পেয়ে এলাকাবাসী গণপিটুনি দেয়। বিষয়টি পুলিশকে জানালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

নড়াইল সদর হাসপাতালের কর্তব্য ডাক্তার মোহাম্মদ মহি উদ্দিন বলেন. তনু দত্তের বাম হাত এক্সেরে করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে হাত ভেঙ্গেছে কিনা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, আহত অবস্থায় তনুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..